
ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, “পে স্কেলের বিষয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি। তবে অন্যান্য বিষয়ে আলোচনায় সন্তোষজনক… বিস্তারিত
