
তখন ঘনঘোর অমাবস্যা। ঋতুপর্ণার ‘স্বামী কেন আসামী’, মুনমুনের ‘টারজান কন্যা’ আর পপির ‘কুলি’ সুপারহিট হয়ে গেছে। ঢাকার প্রতিষ্ঠিত নায়িকারা চোখে সর্ষে ফুল দেখা শুরু করেছেন।
সালমানের মৃত্যুর পর ভেঙে পড়েছেন শাবনূর। বিয়ের মালা গলায় পড়ে ফেঁসে গেছেন মৌসুমী। শাবনাজ বলতে গেলে দৃশ্যপটেই নেই। দিতি আর চম্পার শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। নতুনদের সঙ্গে তাল মিলিয়ে কাপড় খুলবেন নাকি শাবানা-ববিতার মতো… বিস্তারিত
