
নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে ঘটনা ঘটে।
নিহতরা হলো- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামণি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের মধ্যে দুজন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।… বিস্তারিত
