
মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা নয়জন স্টাফ নিরাপদে উদ্ধার হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। জাহাজটির স্টাফদের বরাতে জানা গেছে, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস… বিস্তারিত
