সহশিল্পীদের কথা বলতে গিয়ে দীঘি বললেন, ‘ভাবনা আপু আমার অনেক পছন্দের এবং কাছের একজন মানুষ। আমি কিন্তু নতুন বছরে সিদ্ধান্ত নিয়েছিলাম, দুই নায়িকা আছে এমন কোনো সিনেমায় কাজ করব না। কারণ অভিজ্ঞতা ভালো না। কিন্তু যখন শুনেছি, আরেকজন নায়িকা ভাবনা আপু, এরপর এক মুহুর্তও ভাবিনি। তাঁর সঙ্গে শুটিংয়ে আমার দারুণ সময় কাটছে, তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেন, এমনটা সচরাচর পাওয়া হয় না। অন্যদিকে ইরফানের কথা যদি বলি, সে ভালো অভিনেতা। সবসময় চরিত্রের মধ্যে থাকে। শুটিংসেটে অনেক মজা করে। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ।’
