
শ্রম-শোষণের বিশ্ব ইতিহাসের ধারাবাহিকতা ছেদ করে একদিন বদলের বাস্তবতা এনেছিল মে দিবস। রাজপথে বিসর্জিত শ্রমিকের রক্তে একদিন বিশ্বজুড়ে স্বীকৃত হয় ৮ ঘণ্টা কাজের দাবি। ১ মে স্বীকৃতি পায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এদিন সাধারণ ছুটি। তবে, রাজধানী ঢাকার সদরঘাটের নৌকা চালকরা জানেন না মে দিবস কী, এই দিনের তাৎপর্যই বা কী। তাদের কাছে এই ছুটির দিনটি বোঝা। কেননা এদিন কাজ মেলে না… বিস্তারিত
