শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে পদ্মা সিনেপ্লেক্স নামে আরেকটি মাল্টিপ্লেক্সের কাজ চলছে। মাল্টিপ্লেক্সটির মালিক চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে জানান, ইতিমধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ঈদুল আজহায় মাল্টিপ্লেক্সটি চালু করা হবে।
মাল্টিপ্লেক্সটি নিয়ে মোহাম্মদ ইকবালের ভাষ্য, এ এলাকায় কোনো মাল্টিপ্লেক্স নেই। দর্শকের কথা বিবেচনায় রেখে সেটি নির্মাণ করছেন তাঁরা।
আরও দু–একটি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
