
ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রবিবার এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিরুধুনগরের কাটানাপাত্তি এলাকার ওই কারখানায় যখন বিস্ফোরণটি ঘটে, তখন অন্তত ৩০ জন শ্রমিক তাদের দৈনন্দিন উৎপাদনের কাজে ব্যস্ত ছিলেন। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে কারখানার অন্তত চারটি ঘর বিধ্বস্ত হয়ে যায়।… বিস্তারিত
