বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় “An Introduction to Quantitative Research” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবস্থ ড. সাকিনা আজহার সেমিনার কক্ষে শুরু হয়েছে। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের International Security Lab এই কর্মশালা আয়োজন করেছে।
হিট প্রকল্পের এসপিএম বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং সহযোগী অধ্যাপক ড. ইভা সাদিয়া সা’দ উপস্থিত ছিলেন। অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ জুবায়ের বিন হোসেন প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভাগের ১৫জন শিক্ষক ও ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
সাননিউজ/বান্না
