ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এছাড়াও ৫ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলার নলছিটি উপজেলার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস সুপারভাইজার মনির হোসেন (৪০) নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি নাহিদ সুপার পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বাসটি উদ্ধার করা হয়।
সান নিউজ/ জামান
