
জুন মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) সারাদেশে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এই মাসে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ… বিস্তারিত
