
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ছয় ছেলে থাকা সত্ত্বেও কোনও সন্তানের ঘরে আশ্রয় পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা। তার নাম জয়নব ভানু। তিনি অভিযোগ করে বলেছেন, দীর্ঘ এক মাস কুমিল্লায় চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে ছেলেদের ঘরে ঠাঁই পাননি। পরে বাড়ির দরজার সামনে অসহায় অবস্থায় বসে থাকতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত মেয়ে ঝর্ণা বেগম তাকে নিজের বাড়িতে নিয়ে যান।
ঘটনাটি ঘটেছে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা… বিস্তারিত
