“শান্তি -সম্প্রীতি – ও উন্নয়ন” বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত মানবতার সেবায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
মঙ্গলবার (২১ জুলাই ) জনকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতা অব্যহত রাখতে অসহায় ১০জন রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, অস্বচ্ছল ৪জনকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান, ২জন দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা,
১জন শিক্ষার্থীকে ল্যাপটপ,খাগড়াছড়ি মহিলা মাদ্রাসায় আর্থিক সহায়তা। বায়তুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি সাউন্ড সিস্টেমসহ রূপসী কাপ্তাই সাপ্তাহিক ম্যাগাজিনের কতৃপক্ষকে একটি মনিটর প্রদান করা হয়।
এসময়, খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে আর্ত মানবতার সেবায় নানামুখী কার্যক্রম পরিচালনার জন্য
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
উপকারভোগীরা।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের চাহিদা বিবেচনায় শিক্ষা, বিনা মূল্যে চিকিৎসা, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, গৃহহীন ব্যক্তির বসতঘর নির্মাণ এবং বিভিন্ন
উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ আর্থিক সহায়তা করে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাহাড়ের সাধারণ মানুষের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা অর্জনে সর্বদায় পাশে থেকে খাগড়াছড়ি রিজিয়নের
এ মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সকল ধরনের উন্নয়নমূলক ও মানবিক সহায়তার পাশাপাশি সবুজ বনায়ন এবং দেশ গঠনে সর্বদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সান নিউজ/ জামান
