জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ। কয়েকটি ব্যাংকের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি, লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। এসব তথ্য চিঠি পাওয়ার পরবর্তী আধা ঘণ্টার মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান, হামলার ঘটনায় তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না।
সান নিউজ/ রাব্বি
