
ফেনী সদরে মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই বিভিন্ন এটিএম বুথের সামনে মানুষের দীর্ঘ লাইন। কারও হাতে ব্যাংকের চেক, কারও হাতে এটিএম কার্ড। কেউ কোরবানির পশু কিনতে টাকা তুলতে এসেছেন, কেউ আবার স্বজনের চিকিৎসার খরচ জোগাতে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও বেশিরভাগ মানুষকে ফিরতে হয়েছে খালি হাতে। বুথের স্ক্রিনে ভেসে উঠছে— ‘টাকা নেই’।
ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীতে ব্যাংক থেকে টাকা… বিস্তারিত
