
আসন্ন মৌসুমের জন্য ঘর গুছিয়ে ফেলেছে আবাহনী লিমিটেড। শেখ মোরসালিন, মিতুল মারমাদের নিয়ে আগামী ৩০ আগস্ট থেকে নতুন করে অনুশীলন শুরু করবে দলটি। গত মৌসুমের বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রাখার পাশাপাশি দলে যোগ হচ্ছে চার বিদেশি ফুটবলার।
তাদের মধ্যে রয়েছেন ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে খেলা ফুটবলারও। আবাহনীর নতুন সাইনিং আক্রমণাত্মক মিডফিল্ডার মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন… বিস্তারিত
