
সরকারি খাদ্যগুদামে বর্তমান খাদ্যশস্যের মজুত সন্তোষজনক বলে জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি উল্লেখ করেন, আসন্ন বোরো সংগ্রহ মৌসুমে (আগামী মে থেকে আগস্ট পর্যন্ত) অভ্যন্তরীণ সংগ্রহের আওতায় ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৫ লাখ মেট্রিক টন ধান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৭ আসনের সাংসদ আবুল কালাম আজাদ… বিস্তারিত
