২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট করা ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টা ৪০ মিনিটের দিকে ঢাকার সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুহিত সোবহান রাজধানী লাগুয়া সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকার মোঃ মর্তুজা আলীর ছেলে।
পুলিশের দাবি, গণঅভ্যুত্থানের সময় পুলিশের স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় মুহিত সোবহানকে আটক করে তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের একটি ¯’াপনা থেকে গুলিগুলো লুট করে নিয়ে নিজের কাছে রেখেছিলেন তিনি। এ ঘটনায় মুহিত সোবহানের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবককে পরে শনিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাননউিজ/বান্না
