
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সাভার উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের উপজেলা পরিষদের গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে একটি বিকট শব্দ শুনতে পাই। সেখানে এসে শুনি ককটেল বিস্ফোরণ হয়েছে।… বিস্তারিত
