
অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে এখন থেকে জেলা প্রশাসনের নিবন্ধন বা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। চাঁদপুর জেলার সুস্বাদু ইলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং অনলাইন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে চলমান প্রতারণা ও হয়রানি রোধে চাঁদপুর জেলা প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে গত বুধবার একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা।… বিস্তারিত
