কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। তিনি ছেলের সঙ্গে দোকানটি পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে।
সাননিউজ/বান্না
