
শেরপুরের শ্রীবরদীতে নিজের জমি না থাকায় আব্দুল করিম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ বসতঘরের একপাশ ভেঙে সেখানে দাফন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তাতীহাটি ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল করিম শালমারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
স্বজনরা জানান, গতকাল রবিবার বিকালে মারা যান আব্দুল করিম। সোমবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়। এখন ওই ঘরের এক পাশে তার কবর, অন্য পাশে বসবাস… বিস্তারিত
