
শনিবার তাইওয়ানের পাশ দিয়ে বয়ে গেছে টাইফুন চাম্পি। এতে একজন নিহত এবং ৫০০-র বেশি মানুষ আহত হয়েছেন। ঝড়ে গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝড়টি দুর্বল হতে হতে চীনের উপকূলের দিকে উত্তরে এগোচ্ছে, তবে সেখানে আছড়ে পড়ার আশঙ্কা নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সুপার টাইফুন এবং এ বছর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি হয়ে ওঠা চাম্পি দুর্বল… বিস্তারিত
