
ছয় বছরের মেয়ে আফিয়াকে বুকে জড়িয়ে বাসের সিটে ঘুমিয়ে ছিলেন মেহেরুন্নেছা জেবা (২২)। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে দেখেন, সামনের সিটের নিচে আটকে আছেন তিনি। পাশে পড়ে আছে চারজনের নিথর দেহ। বাসের ভেতর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা কাচ, চারদিকে রক্ত। কোথাও পা ফেলার জায়গা নেই। সামনের দিক থেকে ভেসে আসছে মানুষের কান্না ও আর্তচিৎকার। ভয়াবহ সেই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে যান তিনি।… বিস্তারিত
