মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এর প্রভাব পড়েছে ঝালকাঠির মাছের বাজারে। বাজারে মিলছে না সাগর ও স্থানীয় নদীর মাছ। ক্রেতাদের ভরসা এখন চাষের মাছ। তবে গত এক সপ্তাহের ব্যবধানে এসব মাছের কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
ঝালকাঠির মাছের বাজারে এখন চাষের মাছের আধিক্য। নিষেধাজ্ঞার কারণে সাগর ও নদ-নদীর মাছের সরবরাহ বন্ধ থাকায় চাষের মাছ দিয়েই মেটাতে হচ্ছে ক্রেতাদের চাহিদা।
বাজারে বর্তমানে আকারভেদে প্রতি কেজি চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা, আকার বেদে রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কাতল ৩৫০ টাকা, কই মাছ ২০০ থেকে ২২০ টাকা এবং সিলভার কার্প ১৬০ থেকে ১৮০ টাকায়। এছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩২০ টাকা, কোরাল ৮০০ টাকা এবং চাপিলা বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। বিভিন্ন প্রজাতির চিংড়ির বিক্রি হচ্ছে ৭০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত।
বিক্রেতারা বলছেন, নদী ও সাগরের মাছ না থাকায় চাষের মাছের ওপর চাপ বেড়েছে। এতে গত এক সপ্তাহে কেজিপ্রতি মাছের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
সাননিউজ/বান্না
