
আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় প্রায় সারা বছরই মাঠে থাকতে হয় ক্রিকেটারদের। কিন্তু দেশের জন্য একটি পদক জয়ের স্বপ্ন পূরণের সুযোগ সব সময় আসে না। তাই এশিয়ান গেমসকে অন্য সব টুর্নামেন্টের চেয়ে আলাদা করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জাপানে শুরু হতে যাওয়া এই আসরে শুধু অংশগ্রহণ নয়, সোনা জয়ের লক্ষ্য তার।
বুধবার দলের জাপান যাত্রার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন,… বিস্তারিত
