
প্রখ্যাত সুরকার মো. শাহ নেওয়াজ মারা গেছেন। বাংলাদেশ সময় ৭ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৩ মিনিটে কানাডায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ফেসবুক মারফত তার মৃত্যুর খবরটি জানিয়েছেন গীতিকার কবির বকুল। তিনি লিখেছেন, ‘অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ (৭৬) আর নেই। শনিবার মধ্য রাত ৩টা ৩৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।’
শাহ নেওয়াজের ছেলে স্বদেশ… বিস্তারিত
