
রবীন্দ্রনাথের গান কখনও নিভৃতির, কখনও প্রেমের, কখনও বিরহের; কখনও আবার জীবনের গভীর উপলব্ধির। সেই বহুমাত্রিক রবীন্দ্রসংগীতই যেন নতুন এক আবহে শ্রোতাদের সামনে তুলে ধরলেন দুই ভাই-বোন ইমতিয়াজ আহমেদ ও লাইসা আহমদ লিসা।
আনন্দধারা আর্টসের আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ আয়োজন ‘এ আমির আবরণ’। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সৃষ্টির বিভিন্ন… বিস্তারিত
