
পশ্চিম ইউরোপজুড়ে একের পর এক তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা স্পেনের। ভিড় ঠাসা সাবওয়ে ট্রেন থেকে শুরু করে রোদে পোড়া চত্বর; চলতি গ্রীষ্মের প্রচণ্ড গরমে দেশটিতে এখন সর্বত্রই শোভা পাচ্ছে এক সেকেলে ঐতিহ্যবাহী অনুষঙ্গ। ব্যাগে সহজেই রাখা যায় এমন ঐতিহ্যবাহী স্পেনীয় ফোল্ডিং হাতপাখা, যার স্থানীয় নাম ‘আবানিকো’। কবজির সামান্য মোচড়েই মেলে ধরা যায় এই পাখা, যা মুহূর্তে জোগায় বেশ ঠান্ডা বাতাস।… বিস্তারিত
