
৩২ বছর বয়সী সুরজ শ্রেষ্ঠ যখন বুধবার সকাল ৯টার দিকে ত্রিশুলী-৩বি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ স্থান ত্যাগ করেন, তখনও জানতেন না এমন একটি বিধ্বংসী বন্যা আঘাত হানতে পারে। এর কোনও সতর্ক বার্তাও ছিল না।
নুয়াকোটের কিষ্পাং গ্রামীণ পৌরসভা-৫-এ কর্মরত শ্রেষ্ঠ তার সহকর্মী গণেশ প্রসাইয়ের সঙ্গে ধুঙ্গে বাজারের দিকে যাচ্ছিলেন। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর তারা দেখেন পানির স্রোত তাদের দিকে ধেয়ে আসছে।… বিস্তারিত
