
রাষ্ট্রপতি নির্বাচনে কোনও সংসদ সদস্য অসুস্থতা, বিদেশে অবস্থান কিংবা অন্য কোনও কারণে ভোট দিতে না পারলে তার হয়ে অন্য কোনও সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। একইভাবে ওই সদস্যের অনুপস্থিতির কারণে তার ভোট অন্য কারও মাধ্যমে দেওয়ারও সুযোগ নেই। ফলে সংশ্লিষ্ট সংসদ সদস্য ভোট না দিলে তার ভোটটি গণনায় আসবে না।
তবে ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কেউ দলীয় প্রার্থীকে ভোট না দিলে কী হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।… বিস্তারিত
