খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট ) সকাল ১১টার দিকে গুইমারা বিজিবি হাসপাতাল সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুদঅং মারমা (৪৫) রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার রুইচাইঅং মারমার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ করতে না পেরে বিজিবি হাসপাতালের সামনে এসে বিপরীত দিকে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত, পরে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ, ওসি মো: সোহরাওয়ার্দী জানান, দুর্ঘনার পর ঘটনাস্থলেই পুলিশ দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে, এবং বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সান নিউজ/ জামান
