নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুলাতলী প্রিমিয়ার লীগ (ক্রিকেট)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার তুলাতলী হাসপাতাল মাঠে জমজমাট এ ফাইনালে মুখোমুখি হয় আশ শেফা মেডিকেল একাদশ ও উমাইর ফারাবী ফিরনাস একাদশ।
ফাইনাল ম্যাচকে ঘিরে তুলাতলীসহ আশপাশের এলাকার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শতদল স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক শামীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল) এমপি।
খেলার উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর আহম্মদ চৌধুরী মানিক। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলেন শতদল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূঞা মোহন, আব্দুল বাতেন ও ফরিদ উদ্দিন। এছাড়া রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, রায়পুরা পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং পলাশতলী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন উমাইর ফারাবী একাদশের তানিম। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন একই দলের সোহেল মাস্টার। এছাড়া সেরা ব্যাটসম্যান মেহেদী, সেরা বোলার তানিম এবং উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আদনান।
শতদল স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব এনামুল হক বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতেই নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে।
খেলা পরিচালনা করেন আল আমিন, সৈকত হোসেন মাহবুব ও শ্রাবণ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন শিপন খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন ও শামীম খন্দকার। ধারাভাষ্যে ছিলেন রাকিব হাসান সুমন ও জাফর ইকবাল।
এ ছাড়া মাঠসজ্জা ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন রাসেল মিয়া, হাবিব খান, কাজী নাবিল, স্বাধীন, কাজী রাহুল, রিফাত মোল্লা, কাজী নাঈম ও তৌহিদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
আমার বাঙলা/ রাব্বি
