
মানিকগঞ্জ সদর উপজেলার একটি ভুট্টাক্ষেতে জুয়া খেলার সময় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) দুপুরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
একই সঙ্গে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রবিবার (২ আগস্ট) বিকালে সদর উপজেলার বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।… বিস্তারিত
