সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, সরকার যে আস্থা ও প্রত্যাশা নিয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার সময় আইন ও সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
পরে অ্যাটর্নি জেনারেল নবনিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান। সেখানে প্রধান বিচারপতির উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়। একই প্রজ্ঞাপনে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।
আমার বাঙলা/ রাব্বি
