২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার দলে জায়গা হয়নি পাওলো দিবালার। কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এবার জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও ক্লাব ক্যারিয়ারে এসেছে বড় সুখবর।
ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। এছাড়া নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক বছর বেড়ে ২০২৮ সালের জুন পর্যন্ত কার্যকর হবে।
রোমা ও দিবালার মধ্যে নতুন চুক্তির বিষয়ে কয়েক সপ্তাহ আগেই সমঝোতা হয়েছিল। তবে ক্লাবের আর্থিক বছরের আনুষ্ঠানিক হিসাব সম্পন্ন হওয়ার অপেক্ষায় ছিল ঘোষণা। সেই প্রক্রিয়া শেষ হওয়ায় সোমবার (১৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
নতুন চুক্তির অংশ হিসেবে আগের তুলনায় কম বেতনে খেলতে সম্মত হয়েছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিনিময়ে ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ পাচ্ছেন তিনি।
সান নিউজ/ জামান
