নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৭ই জুলাই) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত হয়ে দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রদলের অতিথ ও বর্তমান আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সেকুল,সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, শামসুল আলম লালু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,সদ্য সাবেক পৌর ছাত্র দলের আহবায়ক মাহমুদুল রহমান মিটুসহ বিএনপি, যুবদল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
আমার বাঙলা/ রাব্বি
