মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৭) বিকেল সোয়া ৪ টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হলেন- আরাফাত খান রাব্বি (২১)। সে ওই সরকারপাড়া গ্রামের হুমায়ুন খানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রাশেদ মুন্সির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পঞ্চসার ইউনিয়নের পুরাতন সরকারপাড়ায় রাব্বির বসতবাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার ঘরের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। পুলিশ আরও জানায়, এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাশেদ মুন্সি জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সান নিউজ/ জামান
