ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। থানাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে শ্যামপুর থানা থেকে একজন, মোহাম্মদপুর থানা থেকে একজন, পল্লবী থানা থেকে একজন, খিলক্ষেত থানা থেকে একজন, রূপনগর থানা থেকে একজন এবং উত্তরা পূর্ব থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ছয়টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।
সান নিউজ/ জামান
