
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামের এক নার্সিং শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টা পার হলেও ঘটনার রহস্যভেদ হয়নি। খুঁজে পাওয়া যায়নি নিহতের স্বামীকেও।
নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে মামলাটি করেছেন। মামলায় নিহতের স্বামী আশিকুজ্জামানকে আসামি করা হয়েছে। তবে মরদেহ উদ্ধারের… বিস্তারিত
