
ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে (২১ মে থেকে ২ জুন পর্যন্ত) দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হন। প্রতিদিন গড়ে প্রাণ হারান প্রায় ২২ জন।
বৃহস্পতিবার (৪ জুন) সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংস্থাটির জানায়, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।… বিস্তারিত
