
যশোরের চৌগাছায় বোনকে নিয়ে বিরোধের জেরে ঝন্টু মিয়া (৩০) নামে এক ওষুধ বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২) আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।… বিস্তারিত
