
ভারতীয় নৌবাহিনীর জন্য আটটি পরবর্তী প্রজন্মের করভেট (এনজিসি) নির্মাণে ৪০ হাজার কোটি রুপির বেশি ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস)। এতে নৌবাহিনীর ভূপৃষ্ঠ যুদ্ধজাহাজের বহরে উল্লেখযোগ্য সংযোজন ঘটবে। প্রকল্পের আওতায় নৌবাহিনী পাবে ছোট আকারের, দ্রুতগতির, বহুমুখী স্টিলথ যুদ্ধজাহাজের নতুন প্রজন্ম, যা ভারত মহাসাগর অঞ্চলজুড়ে অভিযান চালাতে সক্ষম।… বিস্তারিত
