
যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণার (২৮) লাশ ৩০ ঘণ্টা পর ভেসে উঠেছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে ভৈরব নদের ‘ভৈরব সেতুর’ নিচে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে নওয়াপাড়ার সরদার মিল-সংলগ্ন মালোপাড়া ঘাটে গোসলে নেমে নিখোঁজ হন বর্ণা। তিনি অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের… বিস্তারিত
