
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে হামে মৃত্যু হয়েছে দুই জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুই জনের। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।… বিস্তারিত
