
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট ও বিভিন্ন গ্রুপে প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্টস আসে। অ্যাপের স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা চালু থাকলে এসব ফাইল ব্যবহারকারীর অজান্তেই ফোনে ডাউনলোড হয়ে গ্যালারিতে জমা হতে থাকে। এতে মোবাইল ডেটা খরচ বাড়ার পাশাপাশি ফোনের স্টোরেজও দ্রুত শেষ হয়ে যায়। তবে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করা যায়। অ্যান্ড্রয়েড ও আইফোনে এ জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ… বিস্তারিত
