
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৯ শিশুর মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা ৭ মাস বয়সী ছেলে শিশুটি হাম উপসর্গে গত ১০ মে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়।… বিস্তারিত
