
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিক তিনটি পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহতদের সবার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১৩ জন বাংলাদেশি হতাহত হন।
দুর্ঘটনায় নিহতরা মোট তিনটি পরিবারের… বিস্তারিত
