সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্রমনে প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জেলা শহরের শাপলা চত্বরে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সড়ক অবরোধ এবং পর্যটকদের ভ্রমণে প্রশাসনের বেঁধে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন সিএনজি, মাহিন্দ্র, জিপ, পিকআপের শ্রমিক ও হোটেল, রিসোর্ট এবং কটেজের মালিক-কর্মচারীরা অংশ নেন।
এসময় বক্তরা বলেন, দেশের জনপ্রিয় পর্যটন স্পষ্ট সাজেক ভ্যালি পাহাড়ের সশস্ত্র দুই গ্রুপ ইউপিডিএফ (মূল) ও জেএসএস (সন্তু) গ্রুপের আধিপত্য বিস্তারের লড়াইয়ে পর্যটন অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়ায়
পর্যটকের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। তাতে পর্যটনের শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতির অবসান চান স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন থেকে বক্তরা সাজেকে পর্যটকদের জন্য নিরাপদ ভ্রমন নিশ্চিত করার পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানান। তাদের দাবী বাস্তবায়নের লক্ষ্যে ২৪ ঘন্টার সময় বেধে দেন।
পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।
সাননিউজ/বান্না
