
শরীরচর্চার অভ্যাসে নতুন করে মনোযোগী হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রথম ফিটনেস ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে রাজস্থানের রাওলা নারলাইয়ে খোলা আকাশের নীচে সূর্য নমস্কার করতে দেখা গিয়েছে অভিনেতাকে। তাঁর এই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী কারিনা কাপুর।
ভিডিওতে শর্টস পরে একের পর এক সূর্য নমস্কারের আসন করতে দেখা যায় সাইফকে। শরীরের ভারসাম্য ও নমনীয়তা বজায় রেখে… বিস্তারিত
